ভিসা থাকা সত্ত্বেও বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশিদের
মালয়েশিয়া নিজ দেশের হাইকমিশনের ভিসাই গ্রহণ করছে না। এদিকে বৈধ ভিসা থাকা সত্ত্বেও শুধু সন্দেহের কারণে বাংলাদেশি পর্যটকদের ঢুকতে দিচ্ছে না দেশটি। বিমানবন্দরের ডিটেনশন সেন্টারে বেশ কিছুদিন আটক রাখার পর ফেরত পাঠানো হচ্ছে তাদের।
















