গতকাল মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরের পর হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মডেল-অভিনেতা হিরো আলমের মৃত্যুর খবর। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
রাতে ‘হিরো আলমের অকাল মৃত্যু’ শিরোনামে ইউটিউবেও বেশ কয়েকটি ভিডিও আপলোড দেয়া হয়। তবে খোঁজ নিয়ে জানা যায়, হিরো আলমের মৃত্যুর খবরটি সম্পূর্ণ বানোয়াট, তিনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন।
এদিকে নিজের কানে নিজের মৃত্যুর গুজব শুনে বেশ চটেছেন হিরো আলম। এ নিয়েও বিস্তর লিখেছেন ফেসবুকেও। এছাড়া নিজেই বুধবার দুপুরে সময়ের কণ্ঠস্বর অফিসে ফোন দিয়ে জানিয়েছেন ‘খবরটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব। কোন একটি মহল গুজবটি ছড়িয়েছে।’
হিরো আলম বলেন, ভুয়া খবরটি ছড়িয়ে পড়ায় ভক্তরা দেশ-বিদেশ থেকে কল দিচ্ছে, ফেসবুকে ম্যাসেজ দিচ্ছে, অনেকে আবার কান্নাকাটিও করছে।
‘আমিও তো একজন মানুষ, যে যেকোন মুহূর্তে অসুস্থ হতেই পারি, তাই বলে জীবিত মানুষকে ইন্তেকাল দেখিয়ে মিথ্যা গুজব কেন?’ প্রশ্ন রাখেন এই অভিনেতা।




