সৌদি আরবে গাড়ি চাপায় বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের আবহা শহরে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেলে তিনি আবহা সরকারি হাসপাতালে মারা যান। বর্তমানে তার লাশ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।












