সৌদিআরবের রাজধানী রিয়াদে এক প্রবাসী বাংলাদেশির গাড়ী ভেঙে মূল্যবান জিনিশ মত্র চুরির খবর পাওয়া গেছো। গতকাল রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রবাসী ব্যবসায়ী জনাব অলক দিপু জানান, গতকাল তিনি অফিসিয়াল কাজে বুড়াইদা আল কাসিম থেকে রিয়াদে আসেন। পারকিং এ গাড়ী রেখে কাজের উদ্দেশ্যে বেড় হয়ে এক ঘন্টার মধ্যেই ফিরে এসে তার নতুন গাড়ীটি ভাঙা দেখতে পান।
কে বা কারা এ কাজ করছে তা জানতে না পারলেও কালো সৌদি বা ইউথুপিয়ানরা মাঝে মাঝেই এমন ঘটনা ঘটিয়ে থাকে।
ভিশণ ২০৩০ নিয়ে প্রবাসীদের ভীতি সত্যি হওয়ার পথে হাজারো প্রবাসী আজ চাকরি হারা, ব্যবসায়ীরা তাদের ব্যবসা নিয়ে আছে অনিশ্চয়তায়। রুম থেকে বেড় হয়ে অনেকেই ফিরতে পারছেনা রুমে। চোর পুলিশ খেলায় এমনিতেই ভালো নেই সৌদি প্রবাসীরা।
হাজারো বিপদের সাথে রাহাজানি ছিনতাইয়ে প্রবাসীরা আজ দিশেহারা। অনিশ্চয়তা আর ভয়ভীতিতে দিন পাড় করছে প্রবাসীরা। এই অনিশ্চয়তার শেষ কোথায় জানেনা কোন প্রবাসী।





