পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবে বসবাসরত বিদেশিদেরকে কোনো ফি দিতে হয় না। তবে গত সপ্তাহেদেশটির সামাজিক মাধ্যমে একটি খবর ভাইরাল হয়;

যাতে দাবি করা হয়েছিল প্রবাসীদেরকে এখন থেকে ফি দিয়ে ওমরাহ পালন করতে হবে।

তবে রোববার সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল আজিজ ওজ্জান জানিয়েছেন, খবরটি সত্য নয়।

দেশটির দৈনিক সংবাদমাধ্যম ‘ওকাজ’কে তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমে এটা ছড়িয়েছিল। তবে সরকারের এ ধরনের কোনো পরিকল্পনা নেই।’