ঘাটাইলে দুই প্রধান শিক্ষককে মারধর, প্রতিবাদে মানববন্ধন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুই প্রধান শিক্ষককে মারধরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন ঘাটাইল উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার সকালে ঘাটাইল উপজেলা পরিষদের সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন হয়।
















