মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড় ধসে রেললাইনের উপর পড়ায় সিলেটের সাথে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকালে প্রবল বর্ষণে লাউড়াছড়া বনে পাহাড় ধসের এ ঘটনা ঘটে।

শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার ফয়জুর রাহমান জানান, সকালে পাহাড় ধসের ঘটনায় সারাদেশের সাথে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। তবে রেল কর্মীরা লাইন থেকে মাটি সরানোর কাজ শুরু করেছেন। ঘণ্টাখানেকের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে তিনি আশা করছেন।

এ ঘটনায় সিলেট থেকে ঢাকামুখী ‘কালনী এক্সপ্রেস’ কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে বলে জানান স্টেশন মাস্টার।