পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটি পরিদর্শনে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জুন) দুপুরে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে বিএনপির নেতাকর্মীরা।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সংগ্রামী সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন (জাতীয় নির্বাহী কমিটির সদস্য), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা বিএনপির’র সদস্য ওবায়দুল্লাহ মাসুদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কায়েস সহ দলের অঙ্গ সংগঠনের নেতা ও নেতৃী বর্গ।
রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশনে যাওয়ার পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে বক্তারা বলেন, দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহবান জানান।
অন্যদিকে, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর হামলার ঘটনা তার নিজ জেলায় নেতাকর্মীদের কাছে পৌঁছালে তাৎক্ষণিক ভাবে বিক্ষভ ও প্রতিবাদে ফেটে পড়ে দলীয় নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় দেশের অন্যান্য জেলায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ প্রর্দশন করেন দলীয় নেতাকর্মীরা। ঘটনার শুরু থেকে অদ্য পর্যন্ত সামাজিক গন যোগাযোগ মাধ্যমে ব্যাপক তীব্র নিন্দার ঝড় অব্যাহত রয়েছে।





