এ রকম মানবিক বিপর্যয় আমি কম দেখেছি: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রোহিঙ্গা পরিস্থিতি খুবই ভয়াবহ। এ রকম মানবিক বিপর্যয় আমি কম দেখেছি। যারা প্রাণভয়ে পালিয়ে আসছে তাদের কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে বাধ্য করতে হবে।
















