রাজধানীর সবুজবাগ থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ আওয়ামী লীগ নেতা সুন্দর আলীর মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, সুন্দর আলীর মৃত্যুতে আওয়ামী লীগ দীর্ঘদিনের পরীক্ষিত এক নেতাকে হারাল। দেশ গঠন ও আওয়ামী লীগকে শক্তিশালী করতে তার অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।