নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর শারীরিক অবস্থা
আগের চাইতে উন্নতি হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। আগামী দু’একদিনের মধ্যে তিনি হাসপাতাল ছাড়তে পারবেন বলে ল্যাবএইড হাসপাতালের সিনিয়র কনসালট্যন্ট ডা. বরেণ চক্রবর্তী শনিবার (২০ জানুয়ারি) রাতে এ তথ্য জানান।
















