প্রধানমন্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হলেন শামীম ওসমান। প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন ‘না’ কোনো কথা নয়। স্বরাষ্ট্রমন্ত্রী আর ওবায়দুল কাদেরের সাথে কথা বলতে হবে।’

বুধবার দিনভর শামীম ওসমান প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদ হোসাইন এবং সহকারী একান্ত সচিব শিখর এর সাথে কথা বলেন। শামীম ওসমান প্রথমে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চান।

কিন্তু প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দুই কর্মচারী জানিয়েছেন, প্রধানমন্ত্রী খুবই ব্যস্ত। এখন কোন অ্যাপয়নমেন্ট দেয়া সম্ভব না।’ এরপর শামীম ওসমান প্রধানমন্ত্রীর সাথে এক মিনিট টেলিফোনে কথা বলার আকুতি করেন