বিয়ে করেও সংসার ভেঙেছে। এসেছে বিচ্ছেদের পদধ্বনি। সেই বিষাদের সুর কাটিয়ে এখন যারা এককভাবেই নিজেদের ক্যারিয়ার গুছিয়ে সুখী জীবন যাপন করছেন তাদের নিয়ে এই আয়োজন।
মোনালিসা: ১২-১২-১২ ম্যাজিকাল তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন শোবিজ জগতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা। আমেরিকা প্রবাসী স্বামী ফাইয়াজকে বিয়ে করে সেখানেই থাকতে শুরু করেন। কিন্তু সংসার জীবনের বছরখানেক না যেতেই স্বামীর সঙ্গে শুরু হয় মনোমালিণ্য। সেই মনোমালিন্যের ইতি ঘটে ২০১৪ এর শুরুর দিকেই। ডিভোর্সের পর আমেরিকাতেই থাকেন মোনালিসা। স্বামীর সংসার ছেড়ে আমেরিকার একটি প্রতিষ্ঠানে সেলস গার্ল হিসেবে কাজ করেন অভিনেত্রী। ডিভোর্সের প্রায় তিন বছর হয়ে গেলেও এখনও নতুন কোনও বিয়ে খবর শোনা যায়নি জনপ্রিয় এ মডেল ও অভিনেত্রীর। তবে মাঝে মাঝে নাটকের শুটিংয়ের জন্য দেশে আসতে দেখা যায় তাকে।
সুজানা : ২০১৪ সালের ১ আগস্ট ভালোবেসে বিয়ে হয়েছিল তরুণ কণ্ঠশিল্পী হৃদয় খান ও মডেল সুজানার। তাঁদের দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে। মাস তিনেক যেতে না যেতেই তাঁদের দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু হয়। একটা পর্যায়ে তা চরম আকার ধারণ করে। বনিবনা না হওয়ায় প্রাথমিক অবস্থায় মাস চারেক ধরে আলাদা থাকেন এ জুটি। অবশেষে ২০১৫ সালের ৬ এপ্রিল সোমবার বিকেল চারটার দিকে ঢাকার মনিপুরিপাড়ায় একটি কাজী অফিসে গিয়ে তালাকনামায় স্বাক্ষর করেন হৃদয়-সুজানা। মাত্র আট মাসের সংসার জীবনের আনুষ্ঠানিক ইতি ঘটে ডিভোর্সের মাধ্যমে। দুই বছর সিঙ্গেল থাকার পর হৃদয় খান আবার বিয়ে করলেও সুজানা এখনও সিঙ্গেলই আছেন। চলতি বছরের ১০ সেপ্টেম্বর হুমায়রা নামের এক মালয়েশিয়া প্রবাসীকে পারিবারিকভাবে বিয়ে করেন সঙ্গীতশিল্পী হৃদয় খান।
মিথিলা : ২০০৪ সাল। ভালোবাসা দিবস এলেই বাড়ির দরজায় ফুল রেখে যে মিথিলাকে ফোন করতেন তাহসান, সম্প্রতি দুজনই থাকেন আলাদা আলাদা। সম্প্রতি ডিভোর্স হয়েছে জনপ্রিয় এ তারকা জুটির। ২০০৪ সালের কোন এক সময় মিথিলার এক বন্ধু তার ছোট ভাইয়ের জন্য তাহসানের অটোগ্রাফ নিতে যাওয়ার সময় মিথিলাকে সঙ্গে নিয়ে যান তাহসানের বাড়িতে। ওই সময় মিথিলা তাহসানের কিছু গান শুনলেও ভক্ত হননি। সেই প্রথম পরিচয় তাদের। সে থেকে প্রেম। এ সম্পর্কেই কেটে যায় ২০০৪ থেকে ২০০৬।





