সৌদি আরবের ১৩ টি শো রুমের চালুর পর এবার রাজধানীর অভিজাত শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটিতে যাত্রা শুরু করলো ফ্যাশন হাউজ ‘ব্র্যান্ড হাউজ’। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সম্প্রতি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার ডি ব্লকে এর শাখা উদ্বোধন করেন চিত্রনায়ক নিরব, ইমন, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী, নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ।
চিত্রনায়ক নিরব ফ্যাশন হাউজটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি বলেন, ‘ব্র্যান্ড হাউজ’ এর মালিক শাফিন আমার স্কুল জীবনের বন্ধু। এখানে সকলেই মানসম্পন্ন পোষাক পাবেন। আমার নিজেরও খুব ভালো লাগছে এর মডেল হয়ে। আমি আশা রাখি ‘ব্র্যান্ড হাউজ’ খুব ভালো কিছু করতে পারবে। ব্যবসায় আরো প্রসিদ্ধ হবে। আমি এর সাফল্য কামনা করছি।
চিত্রনায়ক ইমন বলেন, ‘আমি নিরবের আমন্ত্রনে এখানে এসেছি। নিরব এই ‘ব্র্যান্ড হাউজের’ মডেল। আমি ‘ব্র্যান্ড হাউজের’ পোশাক দেখেছি। তরুণ প্রজন্মের চাহিদা সম্পন্ন পোশাক রয়েছে এখানে। ‘ব্র্যান্ড হাউজ’ তরুণদের চাহিদা পূরণ করবে বলে আমি মনে করি।’
বর্তমানে চিত্রনায়ক নিরব ‘আব্বাস’ ও ‘অফিসার রিটার্নস’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অচিরেই তার অভিনীত টার্গেট, হৃদয়জুড়ে ও রৌদ্রছায়া মুক্তি পাবে।




