ছোট পর্দা, বড় পর্দা আর মঞ্চের বরেণ্য অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান এবং অভিনেত্রী ও নির্মাতা নিমা রহমানের একমাত্র ছেলের বিয়ে হলো। বরেণ্য এ জুটির একমাত্র ছেলে আরিক আনাম খান (দীপ্র) বিয়ে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
শিক্ষক এগনেস র্যাচেল প্যারিস প্রিয়াংকাকে। দুই ধর্মমতে বিশ্বাসী এই দুজনের বিয়ে হয়েছে মুসলিম ও খ্রিষ্টান রীতিতে।
গত বৃহস্পতিবার সকালে তাঁদের আক্দ হয়েছে বনানীর এক রেস্তোরাঁয়। আর রমনা চার্চে খ্রিষ্টান মতে বিয়ে হয়েছে গতকাল শনিবার। এরপর গতকাল সন্ধ্যায় রাজধানীর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
এই অনুষ্ঠান ছোট পর্দা, বড় পর্দা, মঞ্চ আর সংগীতজগতের তারকাদের এক মিলনমেলায় পরিণত হয়। এর আগে গত বুধবার পার্লামেন্ট মেম্বারস ক্লাবে হয়েছে গায়েহলুদ ও মেহেদি অনুষ্ঠান।
পূর্ব পরিচিত এই দুজনের বিয়ে হয়েছে পারিবারিক সম্মতিতেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা অনুষদের প্রভাষক প্রিয়াংকার সঙ্গে আরিক আনাম খানের পরিচয় ২০১৫ সালে। এরপর দুই পরিবার তাঁদের বিয়েতে সম্মতি দেয়।
তারিক-নিমা দম্পতির একমাত্র ছেলে আরিক আনাম লন্ডন ফিল্ম স্কুল থেকে ডিরেকশনের ওপর স্নাতকোত্তর করেছেন। তিনি নিজেও মঞ্চ ও টিভি নাটকে অভিনয় করছেন।
আরিক আনাম জানান, তাঁর স্ত্রী প্রিয়াংকা নৃত্যশিল্পী। তিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক। নাচের ওপর পড়াশোনা করেছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেথে। সেখান থেকে তিনি স্নাতকোত্তর ও এমফিল করেছেন। একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার প্রস্তুতি নিচ্ছেন।




