ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা দেব। তাঁর আসল নাম দীপক অধিকারী হলেও তিনি আমাদের কাছে দেব নামেই পরিচিত। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র হল ‘অগ্নিশপথ’ । অভিনয় ছাড়াও তিনি ভিভেল আইটিসি লিমিটেড, রয়্যাল স্ট্যাগ,শ্রীকন টিএমটি বারস, ব্রেকফ্রেশ বিস্কুট সহ বেশকিছু ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন।
তিনি জলসা মুভিজের ও গ্ল্যামার ওয়ার্ল্ডের ব্রান্ড এমবাসেডর। তিনি ডান্স বাংলা ডান্সঃ সীজন ৮-এর ক্যাপ্টেন ছিলেন। তিনি কলকাতার “টাইমস ২০১৩ সালের ২৫ জন আকাঙ্খিত ব্যক্তিত্ব”-এ প্রথম স্থান লাভ করেন। ২০১৪ সালে তিনি “মহানায়ক অ্যাওয়ার্ড” লাভ করেন। এই মহানায়ক একজন সংসদ সদস্যও। সম্প্রতি ‘আমাজন অভিযান’ মুভির জন্য তিনি অনেক প্রশংসা কুড়িয়েছেন।
এদিকে গতকাল তাঁর ভেরিফাইড ফেসবুক পেইজে দেখা গেল তিনি পরিবারের সাথে বরফের দেশের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, কিছু জিনিস আছে যা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, সেগুলোর মধ্যে অন্যতম হল আপনার বাবা-মা ও বোনের সুখ।





