এবার মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে বাংলাদেশের ছবি ‘ঢাকা অ্যাটাক’। এই ছবি মুক্তির মধ্যদিয়ে মালয়েশিয়ায় খুলতে যাচ্ছে বাংলাদেশী ছবির বাজার।বাংলা চলচিত্রের মাইলফলক হিসেবে খ্যাত “ঢাকা এ্যাটাক” ছবির ডিস্ট্রিভিউশনের দায়িত্ব পেয়েছে স্থানীয় সিনেমা ডিস্ট্রিবিউশন কোমপানি “রিগ্যাল পিকচার্স্”। বর্তমান সময়ে সারা বিশ্বে সারা জাগানো বাংলা চলচ্ছিত্র ঢাকা এ্যাটাক ইতি মধ্যে বাঙালিদের মনে দোলা দিয়ে যাচ্ছে।

ঢাকা এ্যাটাক চলচ্ছিত্রটি সামাজিক ভারসম্য রক্ষা করায় পরিবারের সকলকে নিয়ে দেখার মত এক ছবি। সারা বিশ্বের ন্যায় মালয়েশিয়া প্রবাসীদের মাঝেও চলছে ঢাকা এ্যাটাক নিয়ে মূখরোচক আলোচনা।

এরই ধারাবাহিকতায় পরিবেশক প্রতিষ্ঠান এ বিষয়ে রিগ্যাল পিকচার্সের পরিচালক পরিচালক মি. নারেশ বলেন মালয়েশিয়াতে আগামি ১ ডিসেম্বর’২০১৭ইং তারিখে একযোগে কেএলসিসি, প্যাভিলিয়ন, কুইল সিটি মল,এন ইইউ সেন্ট্রাল সহ মোট ২৩টি হলে মুক্তি পাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’।

মালয়েশিয়ায় বসবাসরত সকল বাংলাদেশিকে বাংলা ছবিটি দেখার জন্য অনুরোধ করেন মি: নারেশ। ঢাকা এ্যাটাক এমনি একটি বাংলা ছবি বিনোদন, এ্যাকশনের পাশাপাশি সামাজিক বিষয়গুলিকে প্রাধান্য দেয়া হয়েছে । যা সর্ব শ্রেনীর দর্শকের কাছে আকর্ষনীয় হয়ে ওঠে। ঢাকা এ্যাটাক-এ অভিনয়ে বাংলাদেশি অভিনতোদের পাশাপাশি বাংলাদেশের পুলিশের সোয়াত টিম ও মালয়েশিয়া পুলিশের একটি টিম নিরলসভাবে কাজ করেছেন। ঢাকা এ্যাটাক ছবিটি ইতিমধ্যে বাংলাদেশ, সিংঙ্গাপুর, ফ্রান্স, ইন্দোনেশিয়া, দুবাই, কাতার, কানাডা, ওমান, আরব আমিরাত, আমেরিকাসহ বিশ্বের অনেকগুলো দেশে সুনাম কুড়িয়েছে। দর্শকদের মতে বিগত ১০বছরে বাংলা ছবির মধ্যে এটিই সর্বোত্তম।