ফের একবার শিরোনামে মডেল সোফিয়া হায়াত। সারাজীবন ধরেই নাকি তিনি যৌ** ন হেনস্থার শিকার হয়েছেন। এমনটাই উল্লেখ করেছেন তিনি। খুব কম বয়সে তাঁর সঙ্গে এরকম ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
‘টাইমস অফ ইন্ডিয়া’তে প্রকাশিত খবর অনুযায়ী, সোফিয়া হায়াত মাত্র দশ বছর বয়সেই প্রথমবার যৌ** ন হেনস্থার শিকার হয়েছিলেন। নিজের কাকার হাতেই লাঞ্ছিত হতে হয়েছিল তাঁকে। এক বছর ধরে ওই কাকা তাঁকে যৌ** ন হেনস্থা করেছিল বলে অভিযোগ সোফিয়ার।
এখানেই শেষ নয়, ১৮ বছর বয়সে পরিবারের আরও এক সদস্যের কাছে বিকৃত যৌ** ন লালসার শিকার হতে হয়েছিল সোফিয়াকে। সোফিয়াকে একলা ঘরে পেয়ে ওই ব্যক্তি তাঁকে যৌ** ন কাজে লিপ্ত হতে বাধ্য করেছিলেন। সোফিয়ার কথায়, ”আমি এতদিন মুখ বুজে ছিলাম। কাউকে কিছুই বলিনি। কারণ আমি চাইনি ওই ব্যক্তির ঘৃণ্য কাজের জন্য যাতে তাঁর সন্তানকে কখনও অনভিপ্রেত পরিস্থিতির সম্মুখীন না হতে হয়।”
এরপর টিভি ইন্ডাস্ট্রিতেও একাধিকবার যৌ** ন হেনস্থার শিকার হতে হয়েছিল বলে অভিযোগ করেছেন সোফিয়া। তাঁর অভিযোগ, কর্মজীবনের শুরুতে এক প্রযোজক তাঁকে যৌ** ন হেনস্থা করেছিল। পানীয়ের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে তাঁকে আচ্ছন্ন করে অশালীন কাজ করা হয়েছিল বলে অভিযোগ সোফিয়া হায়াতের। এরপর তিনি যখন লন্ডনে ছিলেন, তখন বেশ কয়েকবার এই ঘৃণ্য অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তাঁকে।
তবে জীবনের সবচেয়ে জঘন্য অভিজ্ঞতা হয়েছিল তাঁর প্রাক্তন স্বামীর কাছ থেকে। তাঁর কথায়, ”আমার প্রাক্তন স্বামী আমার সঙ্গে সবচেয়ে জঘন্য কাজটি করেছিলেন। আমাকে যৌ** ন পল্লিতে নিয়ে গিয়ে আমার সামনেই অন্য মহিলার সঙ্গে যৌ** নতায় লিপ্ত হতেন তিনি। আমাকে ওই ঘরে বসেই তা দেখতে হত। এর থেকে অবমাননাকর আর কিছু কি হতে পারে? ”





