জুলি-টু সিনেমাতে অভিনয় করেই বলিউডে পা রাখছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাই লক্ষ্মী।। গত ৬ অক্টোবর মুক্তির কথা থাকলেও নানা কারণে পিছিয়ে আগামী শুক্রবার মুক্তি পাওয়ার কথা এই ছবির। কিন্তু তার আগেই ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল এই সিনেমার দৃশ্য। এর তিনটি ভিডিও ক্লিপস ফাঁস হয়েছে বলে জানা গিয়েছে। এতে রাই লক্ষ্মীকে খোলামেলা দৃশ্যে দেখা গিয়েছে।
এই ঘটনায় রীতিমত হতবাক রাই লক্ষ্মী। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমি সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত এবং এ ব্যাপারে কিছু জানি না। আমি অবাক হচ্ছি যে, এই দৃশ্যগুলো ফাঁস হয়েছে। সিনেমা মুক্তির আগে কেউ একজন এই কাজ করেছে। এটি সত্যিই অযৌক্তিক।’
নেহা ধুপিয়া অভিনীত জুলি ছবিটি ২০০৪ সালে মুক্তি পায়। মুক্তির পর দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছিল এটি। এবার এর সিক্যুয়েল জুলি-টু তৈরি হচ্ছে। সবাইকে অবাক করে দিয়ে সেন্সর বোর্ডের ছাড়পত্রও পায় এই ছবি। তবে সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ‘অ্যাডাল্ট’ সিনেমার তকমা অর্থাৎ শুধু প্রাপ্তবয়স্করাই দেখতে পারবেন জুলি-টু। এই ছবির পরিবেশনায় রয়েছেন ভারতীয় সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানি।
এর আগে জুলি-টু সিনেমা প্রসঙ্গে পহলাজ নিহালানি বলেন, ‘যদিও এটি একটি অ্যাডাল্ট সিনেমা তবু এতে কোনও নগ্নতা, শরীর প্রদর্শন এবং ডাবল মিনিং সংলাপ নেই। যেমনটা আমি বলেছিলাম, এটি একটি পারিবারিক অ্যাডাল্ট সিনেমা এবং সেন্সর বোর্ড সঠিক কাজটিই করেছে।’ সেন্সর বোর্ডের চেয়ারম্যান থাকা অবস্থায় রক্ষণশীল এবং এখন সফট পর্নো সিনেমার পরিবেশক, তাকে নিয়ে এ ধরণের মন্তব্যের প্রতিবাদ করে নিহালানি বলেছিলেন, ‘সফট পর্নো নাকি কঠিন বাস্তব, সিনেমা মুক্তি পেলেই সব জানা যাবে।’





