রাজপাল যাদব বলি মহলের পরিচিত মুখ। বিভিন্ন ছবিতে তাঁর অভিনয় প্রতিভা, তাঁর হাস্যরস, কমিক টাইমিং প্রশংসিত।

সম্প্রতি রাজপালের মেয়ের বিয়ে হয়েছে। কিন্তু সেখানে ছিলেন না বলিউডের কোনও তারকাই। রাজপালের জীবনের এমন গুরুত্বপূর্ণ দিনে বলিউড কোনও তারকা কেন আসলেন না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে।

রাজপালের ভাই রাজেশ যাদব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত রবিবার রাজপালের মেয়ে জ্যোতির বিয়ে হয়েছে। জ্যোতির বিয়ের আসর বসেছিল উত্তরপ্রদেশের শাহজাহানপুরের কুন্দ্রা গ্রামে। পাত্র আগরার একটি ব্যাংকের কর্মচারী। ১৫ বছর বয়সে জ্যোতির মা করুণা মারা যান। পরে আবার বিয়ে করেন রাজপাল। ছোটবেলা থেকে কুন্দ্রা গ্রামেই থাকতেন জ্যোতি।

তবে শেষ পাঁচ বছর তাঁর ঠিকানা ছিল মুম্বাই। বাবার সঙ্গে থাকতে থাকতে বলি মহলেও কিছু পরিচিতি হয়েছিল তাঁর। কিন্তু বিয়েতে বলিউডের কোনও সেলেবকেই দেখা যায় নি।
বলি মহলের একটা অংশ বলছে, উত্তরপ্রদেশের প্রত্যন্ত গ্রামে কোনও বলিউড তারকা যেতে চাননি। আবার অন্য একটি মহলের মতে, রাজপালের মেয়ের বিয়ে বলেই কি তা কম লাইমলাইটে এল? যদিও এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি রাজপাল স্বয়ং।