জায়েদ খান ও পরীমনি অভিনীত বহুল প্রতীক্ষিত ‘অন্তর জ্বালা’ সিনেমা আগামী ১৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে।পরিচালক সুত্রে জানা যায়, সারা দেশে রেকর্ড সংখ্যক ১৭৫টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। হল সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পরিচালক মালেক আফসারী নিজেই।
বাংলা সিনেমার ‘মাস্টার মেকার’ খ্যাত মালেক আফসারী পরিচালিত ২৪তম চলচ্চিত্র এটি। ছবি নিয়ে মালেক আফসারি বলেন, ‘চলচ্চিত্রাঙ্গনে নানা অস্থিরতার বিরাজ করছিল। সেজন্য এতদিন মুক্তি দেইনি। এখন পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় মুক্তি দিতে যাচ্ছি। এবার আর তারিখ পরিবর্তন হবে না।’ ছবিটি পরিবেশনা করছে নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি কথাচিত্র। জায়েদ-পরী ছাড়াও অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা, চিকন আলী, বদ্দা মিঠু, মিজু আহমেদ, অমিত হাসান প্রমুখ।





