আমি আব্রামকে দরজায় তালা দিয়ে যাইনি। সহকারী শেলীকে বলেছিলাম কেউ এলে দরজা না খুলে তার কাছে চাবি নেই বলে দিতে। শুক্রবার রাতে যখন অপুর বাসায় শাকিব যান তখন দরজার পিপ হোল দিয়ে শেলী দেখেন শাকিবের সঙ্গে তার বডিগার্ড হারুণ ছাড়াও আরও কয়েকজন লোক ছিলেন।
যাদের তিনি চিনেন না। তাই ভয়ে শাকিবকে তিনি জানান, অপু দরজায় তালা দিয়ে চাবি নিয়ে গেছেন।
কলকাতায় চিকিৎসা শেষে ঢাকায় ফিরে এসব কথা জানান অপু বিশ্বাস।
শাকিবের মা, বাবা, বোন কখনই আব্রামের খোঁজ নেন না
বলে দাবি করে অপু বলেন, যারা আমার সন্তানের খোঁজ নেয় না তাদের কাছে কীভাবে তাকে রেখে যাব। তবে আমি যদি জানতাম শাকিব দেশে ফিরেছেন তবে বাচ্চাকে তার কাছেই রেখে যেতাম।
এ সময় শাকিবের সঙ্গে সংসার করার আগ্রহের কথা জানিয়ে অপু বলেন, ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে শাকিবের সঙ্গে সংসার করতে চাই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অভিনয় ছেড়ে নামাজ, রোজা, হজ নিয়মিত আদায়ের পাশাপাশি স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করাটাই আমার একমাত্র ইচ্ছা।





