৪২ বছর বয়সেও সমান মোহময়ী সুস্মিতা। তার সৌন্দর্য্য মুগ্ধ হয়ে পথ হারিয়েছেন এমন পুরুষের সংখ্যা নেহাত কম নয়। সম্পর্ক নিয়ে বরাবরই পত্রিকার শিরোনামে থেকেছেন এই বলিউড সুন্দরী। একাধিকবার তার সম্পর্ক ভেঙেছে। সম্প্রতি ১০ম প্রেমিকের সঙ্গেও বিচ্ছেদ হয়েছে তার।

ঋত্বিক ভাসিন: মুম্বাইয়ের বেশ কয়েকটি নাইট ক্লাবের মালিক ঋত্বিক ভাসিনের সঙ্গে দু’বছরের সম্পর্ক ছিল সাবেক বিশ্বসুন্দরীর। সম্প্রতি সেই সম্পর্কে ইতি পড়েছে। এই নিয়ে ১০ম বার প্রেম ভাঙল সুস্মিতার।

বিক্রম ভাট: ‘দস্তক’ সিনেমার শুটিংয়ের সময় সুস্মিতার প্রেমে পড়েন চিত্র পরিচালক বিক্রম ভাট। সুস্মিতাকে ভালবেসে ‘পথ হারিয়েছিলেন’ তিনি, সম্প্রতি এমনটাই স্বীকার করেছেন বিক্রম। সুস্মিতার সঙ্গে সম্পর্কের জেরেই ভেঙেছিল তার বিয়ে। পরিচালক জানিয়েছেন, বিশ্বসুন্দরীর সঙ্গে বিচ্ছেদের পর আত্মহত্যার ইচ্ছাও জেগেছিল তার মনে।

রণদীপ হুদা: অভিনেতা রণদীপ হুদার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিল সুস্মিতা। শোনা যায়, তারা বহুদিন লিভ ইন সম্পর্কেও ছিলেন। ‘কর্মা’ সিনেমার শুটিংয়ের সময় থেকেই একে অপরের প্রেমে পড়েন। যদিও সেই সম্পর্কও টেকেনি।

ওয়াসিম আকরাম: সম্পর্ক নিয়ে বরাবরই খুব খোলামেলা সুস্মিতা। বলিউড তারকা থেকে শিল্পপতি, তার প্রেমিকের তালিকাও খুব লম্বা। বলিউডে এক সময় কান পাতলেই শোনা যেত পাকিস্তানি কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরামের সঙ্গে সুস্মিতার সম্পর্কের কথা। কিন্তু, সেই সম্পর্কেও কেন ইতি পড়ে সে বিষয়ে মুখ খোলেননি সুস্মিতা।

মুদসসর আজিজ: ডিরেক্টর এবং স্ক্রিপ্ট রাইটার মুদসসর আজিজের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন সুস্মিতা। তার সঙ্গে তার দত্তক কন্যা রেনের খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু, পরে সেই সম্পর্ক থেকেও বেরিয়ে আসেন তিনি।

ইমতিয়াজ খত্রী: বছর বাইশের এই ব্যবসায়ীর সঙ্গে এক সময় ডেট করতেন ৩৬ বছরের নায়িকা। পার্টিতে নিয়মিত এক সঙ্গে দেখাও যেত তাদের। কিন্তু, এই সম্পর্ককে নিছক বন্ধুত্ব হিসেবেই দেখাতে চেয়েছিলেন ইমতিয়াজ।

মানব মেনন: বিজ্ঞাপন নির্মাতা মানব মেননের সঙ্গে সম্পর্ক নিয়ে খুবই সিরিয়াস ছিলেন সুস্মিতা। এক বছর ডেটও করেছিলেন তারা। বলিউডে জোর গুজব ছিল, তারা বিয়ে করতে চলেছেন। কিন্তু, পরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সুস্মিতা।

সঞ্জয় নারঙ্গ: হোটেল ব্যবসায়ী সঞ্জয়ের সঙ্গেও সম্পর্ক নিয়ে নাম জড়ায় সুস্মিতার। তবে বিয়ের প্রসঙ্গ আসলে পিছিয়ে আসেন সুস্মিতা।

সাবির ভাটিয়া: হটমেল ডট কমের কর্ণধার সাবিরের সঙ্গেও সুস্মিতার সম্পর্কের কথা শোনা যায়। শোনা যায়, সুস্মিতাকে ১০.৫ ক্যারেটের হীরের আংটি উপহার দিয়েছিলেন সাবির।

বান্টি সচদেব: ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বান্টি সচদেবের সঙ্গে সম্পর্কে থাকাকালীন খুবই তিক্ত অভিজ্ঞতা হয় সুস্মিতার। শোনা যায়, সুস্মিতার পাশাপাশি একই সঙ্গে নেহা ধুপিয়া এবং দিয়া মির্জার সঙ্গেও সম্পর্কে ছিলেন বান্টি।