সন্তান আব্রাম খান জয়কে বাসায় গৃহপরিচারিকার জিম্মায় রেখে কলকাতা গেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, দিনভর এমন গুজবই ভেসে বেড়াচ্ছিল গণমামাধ্যমে। অবশেষে সেই গুজবেরই সত্যতা মিলল। চিকিৎসার জন্য কলকাতায় যান ঢালিউডের আলোচিত নায়িকা অপু বিশ্বাস।
এ প্রসঙ্গে বাংলাদেশর একটি অনলাইন নিউজকে দেয়া সাক্ষাৎকারে অপু বলেন, ‘এটা একদমই ভুল কথা। আমি বাসার বাহির থেকে তালা দিয়ে আসিনি। বাসার ভেতর থেকেই তালা দিয়েছে। বাসার ভেতরে শেলি আপুসহ অন্যান্যরা রয়েছেন। আমি নেই বলেই তারা ভেতর থেকে তালা দিয়ে রেখেছেন। এটা দোষের কি!’
আমি বিপদেই পরেই কলকাতা একাই চলে আসতে হয়েছে। জয়কে নিয়ে আসার পরিস্থিতি ছিল না। কারণ জয়ের শরীরটা খুব ভালো নয়। তাই ওকে নিয়ে আসিনি। কিন্তু জয়কে রাখার লোক ঢাকায় খুঁজে পাইনি। তাই বাসায় আমার বোন শেলির কাছেই রেখে আসছি।
জয়ের দাদা-দাদি, ফুপু রয়েছেন তাদের কাছেও তো রাখতে পারতেন?
অপু বিশ্বাস : দেখুন আপনারা হয়তো দেখেছেন কিছু দিন আগেইতো জয়ের জন্মদিন অনুষ্ঠান করা হয়েছিল। জয়ের দাদা-দাদি বা ফুপুকে দেখেছেন? দেখেননি। তারা কোনো দিন জয়কে দেখতে আমার বাসায় আসেননি। আমার বাসার একদম কাছেই জয়ের ফুপুর বাসা। সেও কোনো দিন তাকে দেখতে আসেনি। তাহলে আমি কীভাবে তাদের কাছে রাখবো বলেন?





