ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। দীর্ঘদিন ছিলেন চলচ্চিত্র ও সবরকম আলোচনার আড়ালে। পুত্র নিয়ে হঠাৎ প্রকাশ্যে এসে হৈ চৈ ফেলে দিয়েছিলেন তিনি।

সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন দুটি চলচ্চিত্রেও। কয়েকটি পণ্যের বিজ্ঞাপনেও কাজ করে প্রশংসিত হয়েছেন তিনি। নাভানা গ্রুপের বেশ কিছু পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন তিনি।

সেই ধারাবাহিকতায় অপু বিশ্বাসের জন্য একটি সুখবর, এবার আরও একটি প্রতিষ্ঠানের প্রচারে যুক্ত হচ্ছেন অপু। সবুজ ছায়া হাউজিং গ্রুপের শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এই অভিনেত্রী বলেন, ‘প্রতিষ্ঠানটি আমাকে তাদের শুভেচ্ছা দূত করার আগ্রহ দেখিয়েছে। তাদের প্রস্তাবের ধরন, আমার প্রতি তাদের সম্মান দেখে আমি মুগ্ধ হয়েছি। তাই আনন্দ নিয়েই এই দায়িত্ব পালন করতে যাচ্ছি।’

অপু জানালেন, আজ সোমবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় আনুষ্ঠানকি চুক্তি সম্পন্ন হবে। চুক্তি অনুযায়ী সবুজ ছায়া হাউজিংয়ের প্রচারে বেশ কিছু ফটোশুট ও কার্যক্রমে অংশ নেবেন অপু বিশ্বাস। তবে কোনো টিভিসি নির্মাণ হবে না বলেও নিশ্চিত করেন তিনি।

লাইভটি দেখতে এখানে ক্লিক করুন