নব্বই দশকে কাজল ছিলেন বলিউডের প্রথম সারির জনপ্রিয় একজন অভিনেত্রী। ‘প্যায়ার তো হোনা হি থা’ সে সময়েরই একটি সিনেমা। সুপারহিট এ সিনেমায় অজয়-কাজল জুটির সঙ্গে আরেকটি চরিত্রের কথা সবার মনে থাকার কথা।

কাজলের প্রতারক প্রেমিক চরিত্রে এখানে অভিনয় করেছিলেন বিজয় আনন্দ, কিন্তু ঐ একটি ছবির পরই চলচ্চিত্র জগতকে বিদায় জানান বিজয়। ছোট্ট একটি চরিত্র হলেও ‘প্যায়ার তো হোনা হি থা’ এর মতো একটি জনপ্রিয় সিনেমায় অভিনয়ের পরও কেন বিজয় সরে গিয়েছিলেন এ জগত থেকে?

জানা গেছে, একটি সিনেমায় অভিনয়ের পরেই হঠাৎ তিনি আধ্যাত্মিক জগতের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে বিজয় বলেন, চলচ্চিত্র জগতে সাফল্য পেতে তিনি অনেক পরিশ্রম করেছেন, ‘প্যায়ার তো হোনা হি থা’ সুপারহিট হলে একসঙ্গে ২২টিরও বেশি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান তিনি, কিন্তু একে একে সবগুলোয় ফিরিয়ে দেন।

এত পরিশ্রম করে অভিনয় জগতে প্রবেশ করেও কেন পিছিয়ে পড়লেন বিজয়? কারণ হিসেবে তিনি বলেন- ‘আমি দারিদ্রতা, সাফল্য, লড়াই, চলচ্চিত্রে অভিনয় করা সবই কাছ থেকে দেখেছি। অভিনেতা হিসেবে সমাদৃত হওয়ার পর আমার উপলব্ধি হলো, এগুলো কোনোটাই কিছু না, সবই অর্থহীন। মাঝে অল্প কিছুদিন ছোট পর্দার ধারাবাহিকে কাজ করলেও বিজয় আবার তার যোগী জীবনে ফিরে গিয়েছেন। উল্লেখ্য কুণ্ডালিনী যোগ নিয়ে শিক্ষাদান করে থাকেন বিজয়। ব্যক্তিগত জীবনে তিনি সোনালী খারের নামের একজনের স্বামী এবং এক কন্যার পিতা।