কেবল সালমন আছে বলেই আসতে চান ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৩ এর দ্বিতীয় রানার আপ। তিনি জয়া আফরোজ। বিগ বসে এবারও এসেছেন বলিউড সেনশেসন সাল্লু। কাজেই সবার মনে বিগ বসে আসার খায়েশ জাগবে মনে।

কিন্তু জয়া এমনিতেই আসবেন না। কেবল সালমান যদি তাকে ব্যক্তিগতভাবে ফোন করে আসতে বলেন, তবেই তিনি নতুন বিগ বসে অংশ নেবেন বলে জানিয়েছেন।

জয়া বলেন, আমি এর আগেও সালমানের সঙ্গে কাজ করেছি। আমার মনে হয়, তিনি এই পৃথিবীর সবচেয়ে মিষ্টি মানুষ। তিনি কাউকে কিছু করতে বললে কেউ-ই না করতে পারবে না। তাই আমাকে যদি সালমান ব্যক্তিগতভাবে আসতে বলেন, তো আমি অবশ্যই আসবো। বিগ বসের অংশ হবো।
সালমান চাইলেই হবে।

‘হাম সাথ সাথ হে’ ছবিতে শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। তাকে শেষ বারের মতো রূপালি পর্দায় দেখা গেছে এ বছরের ‘সুইটি ওয়েডস এনআরআই’ ছবিতে। ভবিষ্যতের কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, কিছু একটা খুব দ্রুত আসছে। এ বিষয়ে আমি জানান দেবো। একটা দক্ষিণী ছবিতে কাজ শুরু করবো খুব দ্রুত।

এ ছাড়াও এই সুন্দরী ‘দ্য এক্সপোজ’ এবং ‘কুচ না কাহো’ এর মতো ছবিতেও কাজ করেছেন।