হাঁটু পর্যন্ত একটি ড্রেস পরেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই পোশাক পরে গাড়িতে ওঠার সময় বলিউড নায়িকার পায়ের একটু বেশি অংশ ফ্রেমবন্দি করে ফেলেন ফোটোগ্রাফাররা। আর তাতেই শুনতে হল হুমকি।

স্বয়ং অভিষেক বচ্চন এক ফোটোগ্রাফারকে ডেকে ঐশ্বরিয়ার ওই ছবি ডিলিট করার হুমকি দিয়েছেন। সম্প্রতি এই ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইতে।

ঘনিষ্ঠ বন্ধু পরিচালক করণ জোহর ও ডিজাইনার মণীশ মলহোত্রার সঙ্গে সম্প্রতি ডিনারে গিয়েছিলেন অ্যাশ ও অভি। ডিনার সেরে বেরিয়ে গাড়িতে ওঠার সময় নাকি এই ঘটনা ঘটে।

এক ফোটোগ্রাফারকে ডেকে রীতিমতো হুমকি দেন অভিষেক। তিনি কেন ঐশ্বরিয়া ওই ছবি তুলেছেন, তা প্রথমে জানতে চান। সেই ফোটোগ্রাফার ওই বিশেষ ছবিটি তোলেননি বলে জানান।

কিন্তু তার কথা অভিষেক বিশ্বাস করেননি। গাড়িতে বসেই ওই ছবিটি তাকে ডিলিট করতে নির্দেশ দেন তিনি।