হাজী মােহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়(হাবিপ্রবি) ২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা মঙ্গলবার সকাল ০৯.০০টা থেকে ১০.৩০টা পর্যন্ত ‘বি’ ইউনিটের রােল নং ২০০০০১ থেকে ২০৬৭৫০ পর্যন্ত এবং বেলা ১১.০০ টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত ‘বি’ ইউনিটের রােল নং ২০৬৭৫১ থেকে ২১৩৫০০ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ০১.৩০ টা থেকে বিকাল ০৩.০০ টা পর্যন্ত ‘বি’ ইউনিটর রােল নং ২১৩৫০১ থেকে ২১৭৩০০ পর্যন্ত এবং বিকাল ০৩.৩০ টা থেকে বিকাল ০৫.০০ টা পর্যন্ত 'সি’ ইউনিটের রােল নং ৩৫৪৭০১ থেকে ৩৫৯৪৯০ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ভর্তি পরীক্ষার তৃতীয় দিনও বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। তিনি অবশিষ্ট ভর্তি পরীক্ষাগুলা সুষ্ঠু ও সু-শৃঙ্খলভাবে অনুষ্ঠিত হওয়ার ব্যাপার সকলের সহযােগিতা কামনা করেন। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিভিন্ন কক্ষ পরিদর্শণ করে দেখা গেছে প্রায় ৮৫ শতাংশ ভর্তিছু পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাে খালেদ হােসেন জানান বি-ইউনিটে- রােল ৭০৭৪০০ ভুয়া পরীক্ষা দিতে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নওগাঁর বাসিন্দা প্রসেনজিৎ কুমার (২৩) কে ও আসল পরীক্ষার্থী রংপুরের বাসিন্দা মিলন রায় (১৯) কে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আইন শৃঙর্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সােপর্দ করেছেন। মােবাইল র্কোটের ম্যাজিট্রট আফতাবুজ্জামান আল ইমরান উক্ত ভুয়া পরীক্ষার্থী প্রসনজিৎ কুমারকে ১৫ দিন ও আসল পরীক্ষার্থী মিলন রায়কে ৭ দিন কারাদন্ড প্রদান করেছেন।উল্লেখ্য, ২০১৮ শিক্ষাবর্ষ ১৯৯৫ আসনর বিপরীতে ১ লক্ষ ১ হাজার ৬ শত ২৩ জন শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছে।




