ঢালিউডের সিনেমা পর্দার নিয়মিত নায়কা ছিলেন অপু বিশ্বাস। ২০০৫ সালে সিনেমা জগতে অভিষেক তাঁর। এ পর্যন্ত সাফল্যের সাথে অনেক সিনেমা করেছেন তিনি। এক যুগের সিনেমা ক্যারিয়ারে ৬০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে জুটি গড়ে। সম্প্রতি মা হয়েছেন অপু। যার কারনে দির্ঘদিন পর্দার আড়ালে ছিলেন তিনি।
এবার নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অপু বিশ্বাস। সেই সিনেমায় নায়ক হিসেবে থাকবেন ডিএ তায়েব ও বাপ্পী চৌধুরী। এছাড়া ছবিটিতে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে, আনুষ্ঠানিকভাবে এখনো চুক্তিবদ্ধ হয়নি।
অন্যদিকে রিয়াজের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করবেন অপু বিশ্বাস। তবে অভিনয়ের ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো কথা হয়নি। বেশ কয়েক দিন আগে পরিচালক অপূর্ব-রানার সঙ্গে কথা হয়েছে। তারা রিয়াজের সঙ্গেও নাকি কথা বলেছেন। তবে এই আলোচনা কতোদূর এগিয়েছে সেটা নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান বলতে পারবেন।
শাকিব ছাড়া অপু জিরো এ বিষয়ে অপু বলেন ‘আমার সিনেমা ক্যারিয়ারে সবচেয়ে বেশি ছবি শাকিবের সঙ্গে জুটি হয়ে করেছি। পর্দায় যেমন আমরা সফল জুটি; ব্যক্তিজীবনেও আমরা সফল দম্পতি। শাকিব-অপু এখনো সফল জুটি হয়েই দর্শকের হৃদয়ে আছেন। সব সময় থাকবেন। আর শাকিব ছাড়া তো খুব বেশি সিনেমায় অভিনয় করিনি। আমরা পর্দায় সফল জুটি। ব্যক্তিজীবনেও আমরা সফল তারকা দম্পতি। আমাদের সন্তান আব্রাম খান জয়কে নিয়ে আমাদের সংসার জীবন। এভাবেই বেশ ভালো আছি।





