তাহসানের অ্যালবাম মানে ভক্তদের অন্যরকম উম্মাদনা। এবার তার সর্বশেষ অ্যালবাম ‘অভিমান আমার’ নিয়ে বিশেষ আয়োজন করেছে জিপি মিউজিক। অনুষ্ঠিত হতে যাচ্ছে সেলিব্রেশন কনসার্ট।

অ্যালবামে নিজের পছন্দের গান রেখেছেন তাহসান। এরই মধ্যে টাইটেল গানের ভিডিও প্রকাশ পেয়েছে। জিপি মিউজিক প্লেয়ারে রিলিজ হওয়া অ্যালবামটির সফলতা উদযাপন করা হবে এবার।

এ উপলক্ষে ‘অভিমান আমার সেলিব্রেশন কনসার্ট’-এর আয়োজন করা হয়েছে।১১ নভেম্বর বিকাল ৪টায় গ্রামীণফোন কার্যালয়ে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। অনুষ্ঠানে নির্বাচিত ৫০০ দর্শকের জন্য গান পরিবেশন করবেন তিনি।

১ সেপ্টেম্বর ‘অভিমান আমার’ প্রকাশ হয় জিপি মিউজিক ও সিডি চয়েসের ব্যানারে।সাতটি গান নিয়ে সাজানো হয় তাহসানের সপ্তম অ্যালবামটি। ৬টি লিখেছেন তাহসান। একটি গান লিখেছেন ফাজবীর তাজ। ৫টি গানের সুর করেছেন তাহসান। আর দুটির সুর করেছেন সাজিদ সরকার।