জেএসসি পরীক্ষার হল পরিদর্শনে গিয়ে কৌতুহলবশত: কয়েকজন পরীক্ষার্থীর লেখা পড়ার চেষ্টা করেছিলেন ইউএনও জনাব শফিক সুপা। তিনি যা দেখলেন তা নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, যার কিছু অংশ এমন……

ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য লিখতে গিয়ে তাঁরা লিখেছে “ছাত্রজীবনে অনেক মজা। তবে টেনশনও আছে। মজা করতে গিয়ে টেনশন লাগে। তবে এ জীবনকে ইজ্জত দিতে হবে। ইজ্জত না দিলে সব বরবাদ হয়ে যাবে।”

আরেক টপিকে একজন লিখেছে, “মহা ধুমধামের সাথে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আমরা মহান বিজয় দিবস পালন করি। এই দিন সকাল বেলা স্টেডিয়ামে এমপি রাব্বানি কবুতর উরায়। এই দিন দুপুর বেলা আমরা পেলাও-মাংস খাই…!!!”

শিক্ষাক্ষেত্রে আমাদের যে এমন অভাবনীয় উন্নতি (!) ঘটেছে, তা তার স্ট্যাটাসটি না দেখলে অজানাই রয়ে যেতো।