বলিউডে সাধারণত নায়িকাদের থেকে নায়করাই বেশি জনপ্রিয় হয়ে থাকে। আর তাই নায়করাই বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন। সম্প্রতি বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াসহ একাধিক নায়িকা এ বৈষম্য নিয়ে মুখ খুলেছেন। কিন্তু কিছুতেই কিছু হয়নি।

এবার বলিউডের শত বছরের সেই ইতিহাস পাল্টে দিলেন হালের সবচেয়ে জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার নতুন ছবি ‘পদ্মাবতী’র মাধ্যমে এই রেকর্ড ভেঙ্গে দেন। এক সংবাদ সূত্রে জানা যায় , ‘পদ্মাবতী’ ছবিতে অভিনয়ের জন্য

দীপিকা পাড়ুকোন পেয়েছেন ১৩ কোটি টাকা। যেখানে ছবির দুই নায়ক রণবীর সিং ও শাহিদ কাপুরকে দেয়া হয়েছে ১০ কোটি করে।

এ ব্যাপারে দীপিকা বলেছেন, “যে পারিশ্রমিক পেয়েছি তাতে আমি গর্বিত। তবে এর থেকেও আমি বেশি খুশি, যে ‘পদ্মাবতী’র পোস্টার আমাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। এটা আমাকে আরও বেশি গর্বিত করেছে। এই ছবিটি একজন নারী চরিত্রকে কেন্দ্র করে তৈরি হয়েছে। “