আজ (৩০ অক্টোবর) রাতে জনপ্রিয় খল অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ওপেন হার্ট সার্জারি করা হবে। বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন মেয়ে ওলিজা মনোয়ার।
গত রবিবার (২৯ অক্টোবর) ওলিজা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘একমাস বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে থাকার পর আমার বাবা এখন ওপেন হার্ট সার্জারির জন্য প্রস্তুত।সবাই বাবার জন্য দোয়া করবেন অপারেশন যেন সফল হয়। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।’
প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত, ফুসফুসে পানি জমাসহ নানা শারীরিক জটিলতায় হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন ডিপজল। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ২০ সেপ্টেম্বর বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।





