বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় কলকাতায় কোয়েস্ট মল আইনেক্সে অনুষ্ঠিত প্রিমিয়ারে উপস্থিত ছিলেন- পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, অভিনয়শিল্পী তিশা, ইরফান খান ও পার্নো মিত্র।
শো শুরুর আগে ৩০ মিনিটের এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ছবির কলাকুশলীরা।
এর আগে ‘ডুব’ ছবির উদ্বোধনী প্রিমিয়ার প্রসঙ্গে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছিলেন, যেহেতু ছবির অধিকাংশ শিল্পী বাংলাদেশের, গল্প, চিত্রনাট্য, শুটিং, গান—সবই হয়েছে বাংলাদেশে। তাই যৌথ প্রযোজনার এ ছবির ভারত অংশের প্রযোজকের অনুরোধে এর প্রিমিয়ার শো কলকাতাতে করা।
‘ডুব’ সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত একটা ছবি। বাংলাদেশ থেকে এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যুক্ত আছে জাজ মাল্টিমিডিয়া আর ভারতের এসকে মুভিজ। অভিনয়ের পাশাপাশি ছবিটির সহপ্রযোজক ইরফান খান।





