প্রতিবছর ১০ই অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা দিবস। আর পুরো অক্টোবর মাস জুড়ে চলতে থাকে সচেতনতা মূলক ক্যাম্পেইন।

এরই ধারাবাহিকতায় আজ সকালে কুষ্টিয়ার ভেড়ামারা মহিলা কলেজে হিমু পরিবহণ, কুষ্টিয়া একটি সচেতনতা মূলক ক্যাম্পেইন এর আয়োজন করে।

যেখানে দুইটি সেশনে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীদের ভেতর সচেতনতা মূলক লিফলেট বিতরন ও আলোচনা সভা করা হয়। সভায় পরিচিতি মূলক বক্তব্য রাখেন, হিমু পরিবহণ কুষ্টিয়ার আশাবুল জিম, ইয়াসিন পারভেজ পরশ ও সোহাগ হোসেন এবং সচেতনতা মূলক বক্তব্য রাখেন সুমাইয়া মিতু, সুমাইয়া আফ্রিন মিম ও অনামিকা আহমেদ কথা। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তারিকুল, রাফিদ, শুভ, তামিম, তানভীর ও সাগর।

এসময়ে উপস্থিত ছিলেন, উক্ত কলেজের শারিরিক শিক্ষিকা ও গার্ল ইন রোভারের আরএসএল মোছা: রোকসানা লাকি।

অনুষ্ঠান শেষে উক্ত কলেজের ভাইস প্রিন্সিপাল বলেন, “যারা মানুষের সেবা করে, তারাই প্রকৃত মানুষ। তোমাদের এই কার্যক্রমকে আমি সাধুবাদ জানায় এবং তোমরা তোমাদের লক্ষ্যে পৌছাও সেই কামনা করি।”

উল্লেখ্য, হিমু পরিবহণ সারাদেশ ব্যাপী ক্যান্সার সচেতনতা মূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে।