শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ওয়েবসাইট ব্যবহার করে ভর্তির আবেদন করতে পারবে।

ওয়েবসাইট থেকে পে-স্লিপ নিয়ে সোনালী ব্যাংকের অনলাইনে ফি বাবদ ৪০০ টাকা জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান গতকাল বিকেলে ভর্তিপ্রক্রিয়ার উদ্বোধন করেন। এ বছর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১ ডিসেম্বর, বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ২ ডিসেম্বর এবং বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ৮

ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবার সাত কলেজে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১৬ হাজার ৯০০ জন, বাণিজ্য ইউনিটে আট হাজার ৭৮৫ জন এবং বিজ্ঞান ইউনিটে আট হাজার ৬০০ শিক্ষার্থী ভর্তি হতে পারবে।