আলিয়া ভাট ও ইমরান হাশমিঃ জনপ্রিয় এই তারকারা সলে সম্পর্কে ভাই-বোন। আলিয়ার বাবা মহেশ ভট্টের তুতো বোনের ছেলে ইমরান। সেই হিসেবে ইমরান মহেশ ভট্টের ভাইপো আর আলিয়ার দাদা।
কাজল এবং পরিচালক অয়ন মুখোপাধ্যায়ঃ জনপ্রিয় নায়িকা কাজল এবং পরিচালক অয়ন মুখোপাধ্যায়ও সম্পর্কে ভাই-বোন। আসলে কাজলের বাবা সোমু মুখোপাধ্যায় এবং অয়নের বাবা দেব মুখোপাধ্যায় দুই ভাই।
সোনম কপূর ও রণবীর সিংহঃ বর্তমানে বেশ জনপ্রিয় এই দুই ওনায়িকা ও নায়ক সম্পর্কে ভাই-বোন। সোনমের দিদা এবং রণবীর সিংহের ঠাকুররদা দুই ভাই-বোন। সেই হিসেবে সোনম ও রণবীরও মাসতুতো ভাই-বোন।
ফারহা খান ও ফারহান আখতারঃ ফারহা খান ও ফারহান আখতার সম্পর্কে খালাতো ভাই-বোন। কারন তাঁদের মা ডেইজি ও মানেকা ইরানি ছিলেন দুই বোন।
কর্ণ জোহরের মা হিরু জোহরঃ বর্তমানে দু’জনেই বলিউডের অন্যতম সেরা পরিচালক। কর্ণ জোহরের মা হিরু জোহর এবং আদিত্য চোপড়ার বাবা প্রয়াত যশ চোপড়া একই মায়ের সন্তান। তাই তারা দুই ভাই।
বিবেক ও অক্ষয় ওবেরয়ঃ বিবেক ও অক্ষয় ওবেরয়ও খুরতুতো দুই ভাই। বিবেক ও অক্ষয় ওবেরের বাবারা আসলে একই মায়ের সন্তান।





