বাহুবলী’ ছবি দিয়ে নিজেদের পর্দা কেমিস্ট্রিকে চূড়ায় নিয়ে গেছেন প্রভাস ও আনুশকা। বাস্তবেও এই জুটিকে একসঙ্গে দেখতে চান ভক্তরা। অবশ্য তাদের প্রেম ও বাগদানের গুঞ্জনও শোনা গেছে। সোমবার (২৩ অক্টোবর) ছিলো প্রভাসের জন্মদিন। সে উপলক্ষে আনুশকা তাকে কি উপহার দিচ্ছেন সেটি জানার আগ্রহ সকলের।

জানা গেছে, প্রভাস ঘড়ি খুব বেশি পছন্দ করেন। সেটি আনুশকার ভালোই জানা। তাই প্রেমিককে তার পছন্দের ঘড়ি দিয়ে মন রক্ষার চেষ্টা চালালেন তিনি। ঘড়িটি ছিল ‘ডিজাইনার ওয়াচ’। ঘড়ি পেয়ে সকলের সামনেই উচ্ছ্বাস প্রকাশ করেন প্রভাস।

এদিকে, প্রভাসের জন্মদিনে প্রকাশিত হয়েছে তার নতুন ছবি ‘শাহো’র ফার্স্ট লুক। বাহুবলীর ইমেজ ভেঙে আবারো এক নতুন রূপে হাজির হচ্ছেন তিনি। প্রথম দর্শনেই সমালোচকদের প্রশংসায় ভাসছে ‘শাহো’।