ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৫ অক্টোবর বুধবার।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তার কার্যালয় সংলগ্ন লাউঞ্জে আগামী ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৫টায় এক অনুষ্ঠানে এই ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে অধিভুক্ত সরকারি সাত কলেজের ওয়েবসাইটও উদ্বোধন করা হবে।





