এই টিভি অভিনেত্রীকে নিয়ে বিতর্কের কোন শেষ নেই। অশ্লীল ভিডিও, কয়েকবার বিয়ে ইত্যাদি নানা বিষয়ে ব্যাপক সমালোচিত তিনি। বলা হচ্ছে আলোচিত ও সমালোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার কথা।
২০১০ সালের এপ্রিল মাসের ১৬ তারিখে দীর্ঘদিনের প্রেমিক রাজীবের সঙ্গে বাগদান হয়েছিল আলোচিত মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার। বাগদান হলেও বিয়ে হয়নি তাদের। সম্পর্কে ভাটা পড়ে অভিনেতা অপূর্বর সঙ্গে নতুন প্রেমকাহিনীর কারণে।
এরপর অনামিকায় রাজীবের দেয়া আংটি খুলে রেখে অপূর্বর সঙ্গে পালিয়ে বিয়ের পিঁড়িতে বসেন প্রভা। ১৯শে আগস্ট বৃহস্পতিবার তারা মালাবদল করেন। খবরটি ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় চারিদিকে। বাগদান হওয়া স্বামীকে বিয়ে না করে অন্য একজনকে জীবনসঙ্গী করে নেন প্রভা। বিষয়টি সমালোচনার মুখে পড়তে হয় এই অভিনেত্রী।
প্রভার সঙ্গে অপূর্বর বিয়ের কিছুদিন পরই ক্ষিপ্ত হয়ে উঠলেন রাজীব। অপূর্বর ঘরণী হওয়ার আগে প্রেমিক রাজীবের সঙ্গে কাটানো কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁস হয়ে যায় ইউটিউবে। এ নিয়ে দেশ-বিদেশে শুরু হয় তুমুল বিতর্ক।
রাজীবের সঙ্গে সেই অনাকাঙ্ক্ষিত বিষয়ে অবশেষে মুখ খুললেন প্রভা। তিনি বলেন, ‘আমি কোনো পত্রপত্রিকাকে বলিনি যে আমি ভুল করেছি। রাজীবের সঙ্গে আমি যা করেছি তা ভুল করিনি এভাবে বলার জন্য দুঃখিত। হ্যাঁ, বিশ্বাস করেছি। বিশ্বাস করে যদি কোনো ভুল করে থাকি, তাহলে আমি সেটা করেছি।’
এই স্ক্যান্ডাল ফাঁস হওয়ার পর ধীরে ধীরে অভিনয় ক্যরিয়ার থেকে পিছিয়ে পড়তে হয়েছে প্রভাকে। কিন্তু থেমে পরেননি প্রভা। নিজের প্রবল ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আগামীর পথে হাঁটছেন তিনি।





