জনপ্রিয় নাট্যঅভিনেতা মোশাররফ করিম পূবাইলে শুটিং করতে গিয়ে গত ৩০ আগস্ট বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দেড় মাস না পেরোতেই আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

জানা যায়, গত বুধবার মোশাররফ করিম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে উত্তরায় বেরসকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। এমনটাই বলেছেন তার স্ত্রী জুঁই করিম বর্তমানে সেখানেই ভর্তি রয়েছেন সবার প্রিয় নাট্যঅভিনেতা মোশাররফ করিম।

তার স্ত্রী জুঁই করিম সাংবাদিকদের জানিয়েছেন, ‌‘মোশাররফ করিমের জণ্ডিস হয়েছে। এছাড়াও সুগার বাড়তি রয়েছে। সকালে ডাক্তার চেক আপ করে জানিয়েছেন আগে থেকে তিনি এখন কিছুটা ভালো অবস্থায় আছেন। মোশাররফ করিম এর আগে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। এবার আর সেই সমস্যা নেই। আগের বার ডাক্তার ১৫ দিন পূর্ণ বিশ্রাম নিতে বলেছিলেন। কিন্তু সে সপ্তাহ না পেরুতেই আবার শুটিং শুরু করে।ফল যা হবার তাই। যার ফলে অনিয়মের মধ্যে পড়ে গিয়ে আবার ভুগতে হলো তাকে। তাই গত বুধবার থেকেই মোশাররফ করিম হাসপাতালে ভর্তি আছেন। এডাক্তাররা সর্বক্ষণ তার দেখভাল করছেন।’

স্ত্রী জুঁই করিম স্বামী মোশাররফ করিমের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।