ক্যান্সা‌রে আক্রান্ত সংগীত‌শিল্পী শাম্মী আখতারের পা‌শে দাঁড়া‌লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যক্তিগত তহবিল থেকে তি‌নি পাঁচ লাখ টাকার চেক দিয়েছেন শিল্পী‌কে।

শাম্মী আক্তারের স্বামী সংগীতশিল্পী আকরামুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। কঠিন সময়ে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। দেশ যদি তার চিকিৎসায় এগিয়ে আসে আমরা আজীবন মনে রাখব।

তার উন্নত চিকিৎসার জন্য কিছুদিন আগে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিল। সে আবেদ‌নের প্রে‌ক্ষি‌তেই সহায়তা ক‌রেন প্রধানমন্ত্রী।

‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ কিংবা ‘আমি যেমন আছি তেমন রব, বউ হবো না রে’, ‘ভালোবাসলে ঘর বাঁধা যায় না’— এ রকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী দীর্ঘ‌দিন ধ‌রেই ক্যান্সারের স‌ঙ্গে লড়‌ছেন।