সালমান ও ঐশ্বরিয়ার মাঝে এক সময়ে প্রেম ছিল। সিনেমায় একসাথে দুজনে অভিনয়ও করেছেন। দুজনেই পেয়েছেন অনেক সাফল্য। তবে প্রেমিকার মেজাজে নায়িকা হার মেনে দূরে চলে যান। যার কারণে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া রায়।
অন্যদিকে সালমান খানের জীবনে আসতে থাকে অসংখ্য প্রেমিকা। এতসব কিচুর পরও দুজনে কাছাকাছি চলে আসলেন। কেবল কাছে আসাই সীমাবদ্ধ ছিল না। সালমান তার নায়িকা ঐশ্বরিয়ার গালে ঠোঁটের ছোয়াও দিয়েছেন। এসব বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে যে, ছবিটি ঐশ্বরিয়া রায় বচ্চনের ফ্যান পেজ থেকেই পোস্ট করা হয়েছে। যা কীনা ফটোশপের মাধ্যমে তাদের দুজনকে খুব কাছাকাছি নিয়ে আসা হয়েছ। এ থেকে বুঝা যাচ্ছে কোনো এক ভক্ত ফটোশপের মাধ্যমে তাদের দুজনকে পাশাপাশি নিয়ে এসেছেন। যদিও ছবিটি আসল নয় তারপরেও প্রাক্তন এই প্রেমিক-প্রেমিকাদের প্রেম নিয়ে বলিউড পাড়ায় আবার গুঞ্জন শুরু হয়েছে।





