জান্নাতুল নাঈম এভ্রিল। কয়েকদিনের জন্য হয়েছিলেন প্রথম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। চীনে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ডের মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল তার। কিন্তু বিতর্কে পড়ে সব ওলোটপালট হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই।

বিতর্কের একাধিক বিষয়ের প্রধানতম হলো এভ্রিলের বিয়ে। চার বছর আগে তিনি বিয়ে করেন, ছাড়াছাড়িও হয়, তবে তিনি সেই তথ্য গোপন করেন। এ ছাড়াও অভিযোগ ওঠে, একাধিক বিচারকদের রায় পাল্টে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতার একজন বিচারক এমন অভিযোগ করেন। বিয়ের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, এসএসসি পরীক্ষা চলাকালেই সুন্দরী আমেনাকে (এভ্রিল) দেখে পছন্দ হয় সেখানকার এক যুবকের। পরীক্ষার পর বেশ ঘটা করেই পারিবারিকভাবে বিয়ে হয় আমেনার। এসএসসি পরীক্ষায় আমেনা ৪.৪৪ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হন।

৮ লাখ টাকার কাবিননামায় উসুল ধরা হয় ৩ লাখ। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ খরচ করে ১৫ লাখ টাকা। চন্দনাইশ বড়মা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল নাঈম আমেনার স্বামী জামিয়াতুল আহম্মদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার ছাত্র মনজুর উদ্দিন রানা। তবে কিছুদিনের মধ্যেই তাদের বিবাহবিচ্ছেদ হয়। তখন আমেনা দুই মাসের সন্তান-সম্ভবা ছিলেন বলে দাবি মনজুরের।

ফোন কলের কথা শুনতে এখানে ক্লিক করুন