তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মি.পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান। শুক্রবার প্রেসিডেন্ট ভবনে তিনি রাজকীয় মেহমান হিসেবে তিনি সেখানে যান। এসময় এরদোগান বলিউডের জনপ্রিয় এ অভিনেতাকে উষ্ণ অর্ভথনা জানান।

তুরস্কের সংস্কৃতি মন্ত্রণালয় সূত্র জানায়, তুরস্ক সরকারের আমন্ত্রণে আমির খান ওই দেশে সফর করছেন। এ সফরে তিনি সংস্কৃতি মন্ত্রী নোমান কুরতুলমাসসহ চলচ্চিত্র প্রযোজক, অভিনেতা ও চলচ্চিত্র শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

গত বুধবার আমির খান তিন দিনের সফরে তুরস্কে যান। দেশটির প্রধান শহর ইস্তাম্বুলে তিনি তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র সিক্রেট সুপারস্টারের প্রচারণা চালান। আগামী ২০ অক্টোবর বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে।

এক তরুণী যে চায় সংগীতশিল্পী হতে। তাকে ঘিরেই এ সিনেমার গল্প। অদ্বৈত চন্দন পরিচালিত ওই ছবিতে অভিনয় করেছেন দঙ্গলকন্যা জারিয়া ওয়াসিম, রাজ অর্জুন ও মনোজ শর্মা। গত বছরের জনপ্রিয় দঙ্গল সিনেমাটি গত ১৮ আগস্ট তুরস্কে মুক্তি পায়।

ইস্তাম্বুলের আতাতুর্ক এয়ারপোর্টে পৌঁছে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি খুবই আনন্দিত যে, তুরস্কের মতো একটি সুন্দর দেশে আমার এত ভক্ত আছে। অনেক বছর ধরে আমি দেশটিতে আসতে চাচ্ছিলাম। অবশেষে আসলাম। আমি আমার ভক্তদের বলতে চাই, আমি এখানে এসে অভিভূত।’

আমির খান আরও জানান, তার স্ত্রী ও পুত্রকে নিয়ে তুরস্কে এর আগেও এসেছিলেন। আমার স্ত্রী বলেছে, এখানে বারবার ফিরে আসবে। তুরস্কের সিনেমা সম্পর্কে ৫২ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘আমি এখানে সত্যিই ভালো অভিজ্ঞতা পেয়েছি। আমি এখানকার শিল্পীদের কার্যক্রম পরিদর্শন করেছি। এটা আমার ভবিষ্যতে বিশেষ কাজে দেবে।’