ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র-ছাত্রী সংসদ (রুকসু) এর উদ্যেগে কলেজটিতে অনার্স ভর্তি ইচ্ছুক নবীন ছাত্র-ছাত্রীদের ভর্তিতে সহায়তা করতে হেল্প ডেস্কের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার (৩ অক্টোবর) থেকে শুরু হওয়া এ সহায়তা সামনে ১০ অক্টোবর পর্যন্ত চলবে বলে জানা যায়।

কলেজ সূত্রে জানা যায়, এতে নেতৃত্ব দিচ্ছেন সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র-ছাত্রী সংসদ (রুকসু) নির্বাচিত ভিপি (সহ-সভাপতি) কাওসার আকন্দ, জিএস (সাধারণ সম্পাদক) তামজিদুল রশিদ চৌধুরী রিয়ার, এজিএস (সহ-সম্পাদক) অমিত বিশ্বাস অর্ক প্রমুখ।

এজিএস অমিত বিশ্বাস অর্ক বলেন, “ আমরা হেল্প ডেস্কের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপিং করতেও আমাদের টিম সহায়তা করে যাচ্ছে।