তরুণ প্রজন্মের সংগীতশিল্পী প্রতিক হাসান ও পড়শি দুজনই খুব বেশি পরিচিত। তাদের দুজনের বেশ কিছু জনপ্রিয় মৌলিক গান রয়েছে। তবে খুব কমসংখ্যক সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তারা। অনেক দিন পর তারা আবারো নতুন একটি চলচ্চিত্রে প্লেব্যাক করলেন।
‘আমাকে ভালোবেসে, একটু কাছে টেনে নাও, ভালোবাসার মায়া ডোরে, আমাকে বেঁধে নাও’ এমন কথার ‘পিরিতের আঠা’ শিরোনামে গানটি সুর করেছেন এফ এ প্রিতম। গানটি লিখেছেন জিয়াউদ্দীন আলম। সংগীত পরিচালনা করেছেন সজীব চৌধুরী। শাহেদ চৌধুরী পরিচালিত ‘কবে হবে দেখা’ ছবিটিতে ক্যামেরায় আছেন জাহাঙ্গীর রাজ, প্রযোজনা করছেন একটি মা চলচ্চিত্র।
শাহেদ চৌধুরী পরিচালিত ‘কবে হবে দেখা’ ছবিতে তারা কণ্ঠ দিয়েছেন। গত মঙ্গলবার মগবাজারের একটি স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়।
গানটি প্রসঙ্গে পড়শি বলেন, অনেক দিন পর চলচ্চিত্রে গান করলাম।
গানটি খুব মজার। জামাই-বউয়ের রোমান্টিসিজম নিয়ে একটি গানটি করা হয়েছে। প্রতিক ভাইয়ের সাথে এর আগে গান করেছি তবে খুব বেশি না। আশা করছি, গানটি আমার ভক্ত-শ্রোতাদের ভালো লাগবে।
গানটি প্রসঙ্গে প্রতিক হাসান বলেন, এর আগে পড়শির সঙ্গে খুব কম গানই করেছি। অনেক দিন পর নতুন একটি গানে কণ্ঠ দিলাম। গানটি শুনে শ্রোতারা খুব মজা পাবেন। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।





