প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী চিত্রনায়ক শাকিব খানকে রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন। আসলেই কি রাজনীতিতে আসবেন শাকিব? সোমবার (২ অক্টোবর) রাজধানীর ঢাকা ক্লাবে ‘চলচ্চিত্র ফোরাম’র যাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বক্তব্যকালে ইকবাল সোবহান চৌধুরী বলেন, বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব। শাকিব বেশ ভালো বক্তব্য দিতে পারে। আবার কথার আগুনও ঝরাতে পারেন। সে যদি রাজনীতিতে আসে আমার মনে হয় আরো বেশি জনপ্রিয়তা পাবে। আমি শাকিবকে রাজনীতে আসার আহ্বান জানাচ্ছি।

অতিথি আসনের সারিতে বসে থাকা শাকিব ইকবাল সোবহান চৌধুরীর কথা শুনে মুচকি মুচকি হাসেন। তবে এ ব্যপারে শাকিব খানের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন অভিনেত্রী মৌসুমী ও নুসরাত ফারিয়া।

ইকবাল সোবহান চৌধুরী আরো বলেন, যারা এই চলচ্চিত্র ফোরাম সংগঠনের সাথে রয়েছেন সবাই চলচ্চিত্রের জন্য কাজ করবেন আশা করি। সবাই একত্রে হয়ে কাজ করবেন। আপনাদের কাছ থেকে যেন অন্যরা শিখতে পারে সেই ভাবে কাজ করবেন। আর সেই বিগত দিনের সোনালী চলচ্চিত্রকে ফিরিয়ে আনতে পারি সেই ভাবে কাজ করতে পারি। আপনাদের ভালো কাজ করতে হবে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাকিব খান, কাজী হায়াত, সুবর্ণা মুস্তাফা, মেহের আফরোজ শাওন, ওমর সানি, সৌদ, সৈয়দ হাসান ইমামসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।