বিয়ে, সংসার এবং ডিভোর্স সম্পর্কে দেয়া স্ট্যাটাস নিয়ে দারুণ বিপাকে পড়েছেন এক সময়ের আলোচিত অভিনেত্রী নাজনিন আক্তার হ্যাপী ওরফে আমাতুল্লাহ। গত কয়েক মাসে শোবিজ জগতের তারকাদের একাধিক সংসার ভাঙার ঘটনার পর ২৫ সেপ্টেম্বর রাতে এ সম্পর্কে নিজের ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দেন হ্যাপী।
সেই স্ট্যাটাসের পর অনেকেই ভাবতে শুরু করেছেন মাদ্রাসা শিক্ষক স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পরই নাকি তিনি ওই স্ট্যাটাস দিয়েছেন। এ বিষয়ে জানতে চেয়ে তাকে নাকি অনেকে জ্বালাতনও করছেন।
এর প্রেক্ষিতে গতকাল রাত সাড়ে ৯টার দিকে আরেকটা ছোট স্ট্যাটাস দেন হ্যাপী। বিরক্ত ও হতবাক হয়ে ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘Strange! আমার ডিভোর্স হয়েছে, এই কথাটা আমি কখন বললাম? আমার ডিভোর্সের কথা আমি জানিনা অথচ সবাই নাকি জানে! তাও নিউজের মাধ্যমে!’
এদিকে গত ২৫ সেপ্টেম্বর দেয়া লম্বা ওই স্ট্যাটাসে বিয়ে, সংসার এবং ডিভোর্স নিয়ে নিজের বিস্তারিত মতামত তুলে ধরেন হ্যাপী। তিনি বলেন, ‘দ্বীনদারদের ডিভোর্স হবে না, ব্যাপারটা কিন্তু এমন নয়। এক্ষেত্রে দ্বীনদার বলে কথা না, বিভিন্ন কারণেই ডিভোর্স হতে পারে। যে কারোরই হতে পারে। অনেক সাহাবীর/সাহাবারও তালাক হয়েছে তারা আবার বিয়েও করেছে এমন ঘটনা অনেক আছে।





